Celestrix Labs

আপনার তথ্যের গোপনীয়তা

সর্বশেষ হালনাগাদ: ১৬ জুলাই ২০২৬

Students, guardians ও institute-এর তথ্য আমাদের কাছে আমানত। এই নীতিমালায় স্বচ্ছভাবে ব্যাখ্যা করা হয়েছে — আমরা কোন তথ্য সংগ্রহ করি, কীভাবে ব্যবহার ও সুরক্ষা করি এবং আপনার কী কী অধিকার রয়েছে।

ভূমিকা ও পরিধি

পাঠশালা গার্ড (Paatshala Guard) — সেলেস্ট্রিক্স ল্যাবস (Celestrix Labs) কর্তৃক পরিচালিত একটি SaaS প্ল্যাটফর্ম। ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা রক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই Privacy Policy-তে ব্যাখ্যা করা হয়েছে — আমরা কী কী তথ্য সংগ্রহ করি, কেন করি, কীভাবে সংরক্ষণ ও সুরক্ষা করি এবং ব্যবহারকারীর কী কী অধিকার রয়েছে।

এই নীতিমালা পাঠশালা গার্ডের ওয়েবসাইট, ড্যাশবোর্ড, সকল পোর্টাল (Admin, Staff, Student, Parent) এবং সংশ্লিষ্ট সকল সেবার ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি এই নীতিমালায় বর্ণিত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতি প্রদান করছেন।

আমরা কী কী তথ্য সংগ্রহ করি

সেবা প্রদানের প্রয়োজনে আমরা নিম্নোক্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করি—

  • অ্যাকাউন্ট তথ্য: নাম, ইমেইল, ফোন নম্বর, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
  • প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত তথ্য: শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ও অভিভাবকের নাম, যোগাযোগের তথ্য, উপস্থিতি, রেজাল্ট, ফি ও বেতন সংক্রান্ত রেকর্ড।
  • লেনদেন সংক্রান্ত তথ্য: পেমেন্টের পরিমাণ, তারিখ, ট্রানজ্যাকশন আইডি ও স্ট্যাটাস (কার্ড বা মোবাইল ব্যাংকিং-এর বিস্তারিত তথ্য নয়)।
  • প্রযুক্তিগত তথ্য: লগইন সময়, IP address ও নিরাপত্তা লগ — শুধুমাত্র সেবার নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে।

তথ্য কীভাবে ব্যবহৃত হয়

সংগৃহীত তথ্য শুধুমাত্র নিম্নোক্ত উদ্দেশ্যে ব্যবহৃত হয়—

  • প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম (ভর্তি, উপস্থিতি, রেজাল্ট, ফি, হিসাব) পরিচালনা।
  • অভিভাবকদের কাছে SMS নোটিফিকেশন পাঠানো (উপস্থিতি, রেজাল্ট, ফি সংক্রান্ত)।
  • সাবস্ক্রিপশন ও পেমেন্ট প্রক্রিয়াকরণ।
  • কাস্টমার সাপোর্ট ও সেবা সংক্রান্ত যোগাযোগ।
  • সেবার নিরাপত্তা রক্ষা, প্রতারণা প্রতিরোধ ও প্রযুক্তিগত সমস্যা সমাধান।

ব্যবহারকারীর তথ্য কখনো বিজ্ঞাপন, মার্কেটিং প্রোফাইলিং বা সেবার সঙ্গে সম্পর্কহীন কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয় না।

পেমেন্ট তথ্য

কার্ড বা মোবাইল ব্যাংকিং-এর সংবেদনশীল তথ্য (কার্ড নম্বর, PIN, OTP) আমাদের সার্ভারে কখনো সংগ্রহ বা সংরক্ষণ করা হয় না।

সকল অনলাইন পেমেন্ট বাংলাদেশ ব্যাংক অনুমোদিত EPS (Payment Gateway)-এর মাধ্যমে প্রক্রিয়া করা হয় এবং প্রতিটি লেনদেন cryptographic signature দিয়ে যাচাই করা হয়। আমাদের কাছে শুধুমাত্র লেনদেনের রেফারেন্স তথ্য (পরিমাণ, তারিখ, স্ট্যাটাস) সংরক্ষিত থাকে।

তথ্য সুরক্ষা ব্যবস্থা

আপনার তথ্য সুরক্ষায় আমরা নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করি—

  • সকল communication HTTPS (SSL/TLS) দিয়ে encrypted — কোনো data plain text-এ internet-এ যায় না।
  • সকল password industry-standard bcrypt hashing-এ সংরক্ষিত — আমরা নিজেরাও তা দেখতে পারি না।
  • Token-based authentication ও role-based access control — প্রতিটি ব্যবহারকারী শুধু নিজের role-এর অনুমোদিত data-ই দেখতে পারে।
  • Firewall-protected server ও private network-এ isolated database (publicly accessible নয়)।
  • Rate limiting ও brute-force protection সহ production-grade server hardening।
  • প্রতিদিন automated database backup।

তথ্য শেয়ারিং

আপনার প্রতিষ্ঠানের data কখনো কোনো third party-এর কাছে বিক্রয় বা শেয়ার করা হয় না।

শুধুমাত্র সেবা পরিচালনার প্রয়োজনে সীমিত তথ্য নিম্নোক্ত সেবা প্রদানকারীর সঙ্গে প্রক্রিয়া করা হতে পারে—

  • Payment Gateway (EPS) — পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য।
  • SMS Gateway — অভিভাবক নোটিফিকেশনের জন্য।
  • Email Service — অ্যাকাউন্ট সংক্রান্ত ইমেইলের জন্য।
  • Cloud Hosting Provider — সেবা hosting-এর জন্য।

এছাড়া প্রযোজ্য আইন, আদালতের আদেশ বা সরকারি সংস্থার বৈধ নির্দেশ ব্যতীত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কারো কাছে প্রকাশ করা হয় না।

তথ্য সংরক্ষণকাল

অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত এবং সেবা প্রদানের প্রয়োজনীয় সময় পর্যন্ত তথ্য সংরক্ষিত থাকে। অ্যাকাউন্ট বন্ধ করলে অনুরোধ সাপেক্ষে আপনার প্রতিষ্ঠানের data স্থায়ীভাবে মুছে ফেলা হয় — শুধুমাত্র আইনগত বাধ্যবাধকতা থাকলে প্রয়োজনীয় রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকতে পারে।

ব্যবহারকারীর অধিকার

প্রতিটি ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের নিম্নোক্ত অধিকার রয়েছে—

  • নিজের সংরক্ষিত তথ্য দেখা ও যাচাই করা।
  • ভুল বা অসম্পূর্ণ তথ্য সংশোধনের অনুরোধ করা।
  • অ্যাকাউন্ট বন্ধ করে data স্থায়ীভাবে মুছে ফেলার অনুরোধ করা।
  • তথ্য ব্যবহারের বিষয়ে যেকোনো প্রশ্ন বা অভিযোগ জানানো।

কুকিজ ও লোকাল স্টোরেজ

লগইন সেশন চালু রাখার জন্য browser-এর local storage-এ authentication token সংরক্ষিত হয়। আমরা কোনো third-party advertising বা tracking cookie ব্যবহার করি না।

১০শিক্ষার্থীদের তথ্য

শিক্ষার্থী ও অভিভাবকের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আপলোড করা হয়। প্রতিষ্ঠান নিশ্চিত করবে যে এই তথ্য সংগ্রহের বৈধ অনুমতি (প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতি) রয়েছে। এই তথ্য শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমেই ব্যবহৃত হয়।

১১নীতিমালার পরিবর্তন

সেলেস্ট্রিক্স ল্যাবস প্রয়োজন অনুসারে এই Privacy Policy হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। উল্লেখযোগ্য পরিবর্তনের ক্ষেত্রে ওয়েবসাইটে আপডেটেড নীতিমালা প্রকাশ করা হবে। পরিবর্তনের পরও সেবা ব্যবহার অব্যাহত রাখলে তা নতুন নীতিমালায় সম্মতি হিসেবে গণ্য হবে।

১২যোগাযোগ

এই Privacy Policy সম্পর্কিত যেকোনো প্রশ্ন, অনুরোধ বা অভিযোগের জন্য যোগাযোগ করুন—

  • ঠিকানা: Plot-06, Road-107C, Sector-11, Purbachal New Town, Dhaka
  • ফোন: +৮৮০ ১৮০৫-৭৬০৮৪৫, +৮৮০ ১৮০৫-৭৬০৮৪৬

আমাদের অঙ্গীকার

আপনার institute-এর data কখনো third party-এর কাছে বিক্রি বা শেয়ার করা হয় না। Data শুধুমাত্র service পরিচালনার জন্যই ব্যবহৃত হয়। যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: +৮৮০ ১৮০৫-৭৬০৮৪৫